ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জেলের জালে ১৬০ কেজির শাপলা পাতা 

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩২, ৯ ফেব্রুয়ারি ২০২৩
জেলের জালে ১৬০ কেজির শাপলা পাতা 
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ১৬০ কেজি ওজনের শাপলাপাতা মাছ। 

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাছটি উপজেলার মতিরহাট মৎস্যঘাটে আনেন জেলেরা। মাছটি দেখতে ঘাটে ভিড় জমান উৎসুক লোকজন।

স্থানীয় ব্যবসায়ী মো. খোকন জানান, উপজেলার মোল্লা বাড়ির জেলে হাকিম মোল্লার জালে মাছটি ধরা পড়ে। মাছটি ছিদ্দিক বেপারী ২৮ হাজার ৫০০ টাকায় কিনে নিয়েছেন। এটি ঢাকায় পাঠানো প্রস্তুতি চলছে। 

Advertisement

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, এটি সামুদ্রিক মাছ। জোয়ারের সময় সাগর থেকে মাছটি নদীতে চলে আসে। তখন জেলেদের জালে মাছটি ধরা পড়ে। সাধারণত ছোট আকারের শাপলা পাতা মাছ মাঝেমধ্যে মেঘনায় ধরা পড়ে। 

তিনি আরো বলেন, বাজারে এই মাছের চাহিদা রয়েছে। বিরল প্রজাতির এই সামুদ্রিক মাছটিকে স্থানীয়ভাবে হাউস মাছ বলা হলেও এর নাম রে ফিন ফিস বা স্টিং ফিস। তবে এটি শাপলা পাতা মাছ নামেই বেশি পরিচিত। তবে এতো বড় শাপলা পাতা মাছ এর আগে মেঘনার কমলনগরের অংশে ধরা পড়েছে বলে শুনিনি, এটিই প্রথম। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!