এদিকে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৪৮৭১ জন শিক্ষার্থী। এরমধ্যে ২১৮২ জন ছেলে ও ২৬৮৯ জন মেয়ে। এরমধ্যে পাস করেছে ৫৪১২২ জন শিক্ষার্থী। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ২২৮৭৮ জন ছেলে ও ৩১২৪৪জন মেয়ে।
সিলেট শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে এসব তথ্য জানা গেছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, বিগত ৬ বছরের মধ্যে এবছর সবচেয়ে বেশি জিপিএ-৫ এসেছে। এবছর জিপিএ-৫ পেয়েছে ৪৮৭১ জন শিক্ষার্থী। এর আগের বছর ২০২১ সালে ৪৭৩১ জন, ২০২০ সালে ৪২৭২ জন, ২০১৯ সালে ১১০১ জন ও ২০১৮ সালে ৮৭৩ জন।
.png)
অন্যদিকে, করোনাকালে ২০২০ সালেও শতভাগ পাসে যেতে পারেনি সিলেট বোর্ড। ওই বছর পাসের হার ছিল ৯৯ দশমিক ৯৬ শতাংশ। এর পরের বছর ২০২১ সালে পাসের হার ছিল ৯৪ দশমিক ৮০ শতাংশ। সর্বশেষ এ বছর পাসের হার ৮১ দশমিক ৪০ শতাংশ।