ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে গাঁজাসহ গ্রেফতার ৪

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৫, ৭ ফেব্রুয়ারি ২০২৩
মানিকগঞ্জে গাঁজাসহ গ্রেফতার ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের সিংগাইর ও সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। 

মঙ্গলবার বেলা ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন। গ্রেফতারকৃতরা হলেন- সিংগাইর উপজেলার বলধারা গ্রামের মো. আলমাছ, ছোট কালিয়াকৈর গ্রামের মো. সেলিম খান, সদর উপজেলার বেউথা এলাকার মো. মাজাহারুল ইসলাম এবং পরচৈল্লা গ্রামের শেখ শুকুর আলী।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মানিকগঞ্জের সিংগাইর ও সদর উপজেলায় পৃথক অভিযান চালানো হয়। সিংগাইরের বলধারা গ্রামে অভিযান চালিয়ে এক কেজি ১০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। অপরদিকে, মানিকগঞ্জ সদর উপজেলার পরচৈল্লা গ্রামে অভিযান চালিয়ে ১০ কেজি ওজনের গাঁজা গাছসহ একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!