ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কসবায় ১২ কেজি গাঁজাসহ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৭, ৬ ফেব্রুয়ারি ২০২৩
কসবায় ১২ কেজি গাঁজাসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১২ কেজি গাঁজাসহ মো. আলাউদ্দিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার রাতে কসবা উপজেলার বিনাউটি ইউপির চাপিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. আলাউদ্দিন উপজেলার ধজনগর এলাকার হাছন মিয়ার ছেলে।

কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিনাউটি ইউপির চাপিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মোটরসাইকেলসহ আলাউদ্দিনকে আটক করা হয়। পরে তার মোটরসাইকেলের পেছনের বস্তা তল্লাশি করে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!