ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিজ ঘরে মিলল নারী ইউপি সদস্যের গলাকাটা লাশ

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৭, ৫ ফেব্রুয়ারি ২০২৩
নিজ ঘরে মিলল নারী ইউপি সদস্যের গলাকাটা লাশ
ফাইল ছবি

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নার্গিস আরা নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ছিলেন।

রোববার বিকেলে ওই উপজেলার  রায়নগর গ্রামে নিজ বাড়িতে তার লাশ পাওয়া যায়। নিহত নার্গিস একই গ্রামের আব্দুল কাদের ফকিরের স্ত্রী। তিনি উপজেলার রায়নগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।

এ তথ্য নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি মো. মুনজুরুল আলম বলেন, নার্গিসের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। ঘটনাস্থলের আশেপাশে আমরা এখনো অবস্থান করছি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও ধরতে অভিযান চলছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বগুড়া লাশ
লিংক সফলভাবে কপি হয়েছে!