ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাবার মোটরসাইকেল থেকে পড়ে বাসচাপায় প্রাণ গেল শিশুর

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৩, ৪ ফেব্রুয়ারি ২০২৩
বাবার মোটরসাইকেল থেকে পড়ে বাসচাপায় প্রাণ গেল শিশুর
আফতাবগঞ্জ-স্বপ্নপূরী সড়কের ইসলাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফাইল ছবি

দিনাজপুরের নবাবগঞ্জে বাবা-মায়ের সঙ্গে ঘুরতে এসে পিকনিক বাসের চাপায় তাহমিদ রহমান নামের এক শিশু নিহত হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টায় দিকে আফতাবগঞ্জ-স্বপ্নপূরী সড়কের ইসলাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশু তাহমিদ সামা উপজেলা তহিদুল ইসলামের ছেলে।

আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার সকালে বাবা-মায়ের সঙ্গে মোটরসাইকেলে করে স্বপ্নপূরীতে ঘুরতে যাচ্ছিল তাহমিদ। মোটরসাইকেলটি ইসলামপুর এলাকায় আসলে রাস্তার বালুতে পিছলে পড়ে যায়। এ সময় বীরগঞ্জ পৌর উচ্চ বিদ্যালয়ের একটি পিকনিক বাস শিশু তাহমিদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

আফতাবগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় বাসটিকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: দিনাজপুর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!