ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৩, ৩ ফেব্রুয়ারি ২০২৩
মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর
ফাইল ছবি

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিক ভাবে তার পরিচয় জানা যায়নি।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার কাঠ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটেছে। 

চিনকী আস্তানা রেল স্টেশনের মাস্টার মো. সিরাজুল ইসলাম বলেন, শুক্রবার সকালে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যুর খবর আমাদের দেয় স্থানীয়রা। আমি সঙ্গে সঙ্গে বিষয়টি জিআরপি পুলিশকে অবহিত করেছি। তারা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্দার করেছে।  

Advertisement

জিআরপি (রেলওয়ে পুলিশ) সীতাকুন্ড ফাঁড়ির উপপরিদর্শক মো. খোরশেদ আলম বলেন, বারইয়ারহাট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!