ইঞ্জিনের গিয়ার ভেঙে যাওয়ার ফলে ওই ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়েন। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টায় আখাউড়া রেলওয়ে স্টেশন বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হলে তাৎক্ষণিক তারা ওই ইঞ্জিনকে সরিয়ে একটি অতিরিক্ত ইঞ্জিন ট্রেনে সংযোগ করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
.png)
আখাউড়া রেলওয়ে স্টেশন ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকেল সোয়া ৫টার দিকে ট্রেনটি আখাউড়া স্টেশন ছেড়ে যায়। কিছুদূর যাওয়ার পরই লোকোমোটিভের (ইঞ্জিন) যন্ত্র ভেঙে ট্রেনটি থেমে যায়। রেললাইনের স্লিপারের সঙ্গে যন্ত্রাংশের ঘর্ষণ হচ্ছে বুঝতে পেরে চালক নেমে আসেন। পরে দেখতে পান; একটি যন্ত্র ভেঙে গেছে। এ অবস্থায় সংশ্লিষ্টদের খবর দেওয়া হয়।
আখাউড়া রেলওয়ে জংশনের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (লোকোশেড ইনচার্জ) মো. মনির উদ্দিন জানান, লোকোমোটিভটি (ইঞ্জিন) সরিয়ে নেয়ার পর অন্য একটি লোকোমোটিভ লাগানোর পর সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়।
আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল আলিম শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।