ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
বগুড়া-৪ আসনের উপনির্বাচন

৬৩ কেন্দ্রে এগিয়ে হিরো আলম

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৯, ১ ফেব্রুয়ারি ২০২৩
৬৩ কেন্দ্রে এগিয়ে হিরো আলম
হিরো আলম। ছবি: সংগৃহীত

বগুড়ার-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের উপনির্বাচনে ১১২টি কেন্দ্রের মধ্যে ৬৩ কেন্দ্রে ভোট গণনায় এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। 

১১২টি কেন্দ্রে মধ্যে ৬৩ কেন্দ্রের প্রাপ্ত ভোটে একতারা প্রতীকে এই প্রার্থী পেয়েছেন ১১ হাজার ৪৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৪ দলের শরিক প্রার্থী জাসদের (ইনু) এ কে এম রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে পেয়েছে ৯ হাজার ৪০০ ভোট।

বুধবার সন্ধ্যার পর থেকে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম এই ফল ঘোষণা করছেন। এর আগে সকাল সাড়ে ৮টা থেকে বগুড়া-৪ ও ৬ আসনে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!