ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরে ভেসে উঠল নবজাতকের মরদেহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৫, ৩১ জানুয়ারি ২০২৩
পুকুরে ভেসে উঠল নবজাতকের মরদেহ
পুকুর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লার শিয়াচর এলাকার হাজিবাড়ির পুকুর থেকে এক নবজাতকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন স্থানীয় লোকজন। এ সময় পুকুরে নবজাতকের মরদেহ ভাসতে দেখেন তারা। পরে থানায় জানালে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ফতুল্লা মডেল থানার এসআই মফিজুল ইসলাম বলেন, নবজাতকের পরিচয় পাওয়া যায়নি। কয়েকদিন আগে তাকে কেউ রেখে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!