মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ির পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সংক্রান্ত খাগড়াছড়ি পৌরসভা কমিটির উদ্যোগে ৬নং ওয়ার্ডে শালবন এলাকার বাসিন্দা ভিক্ষুক রেজিয়া বেগমের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে একটি সবজি ও মাছের দোকান উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী পরিচালক রোকেয়া বেগম, শহর সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল আহসান, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
.png)