ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৭, ৩০ জানুয়ারি ২০২৩
বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
ফাইল ছবি

বগুড়ার কাহালু উপজেলার কালিয়াপুকুর এলাকায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে শহিদুল ইসলাম (৫২) নামে এক যাত্রী নিহত হয়েছেন।

রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টায় ওই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম কাহালু উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের ইব্রাহিম খায়ের ছেলে।

কাহালু থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, রোববার সন্ধ্যায় কাহালু ও ওস্তল গ্রামের মধ্যকার কালিয়াপুকুরে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়রা অটোরিকশায় থাকা শহিদুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Advertisement

তিনি আরোা জানান, দুর্ঘটনার পরে ট্রাক পালিয়ে যাওয়ায় শনাক্ত বা কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ বিষয়ে অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!