ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাসচাপায় সড়কে ঝরল মোটরসাইকেল আরোহীর প্রাণ

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৫, ২০ জানুয়ারি ২০২৩
বাসচাপায় সড়কে ঝরল মোটরসাইকেল আরোহীর প্রাণ
ফাইল ছবি

রংপুর-ঢাকা মহাসড়কের ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

তাজহাট থানার ওসি নাজমুল কাদের জানান, কুড়িগ্রাম থেকে শ্যামনগরগামী একটি বিআরটিসি বাস মিঠাপুকুরের দিক থেকে আসা এক মোটসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। নিহতের নাম জানা যায়নি। পুলিশ বাসটি হেফাজতে নিলেও চালক ও হেলপার পালিয়ে যান।

দুর্ঘটনার পর এলাকাবাসী রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখায় রংপুর বিভাগের ৭ জেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে পুলিশ চালককে আটকের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয় এলাকাবাসী। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!