নিহত ফজলুল হক পীর সাহেবের বাড়ি কুড়িগ্রামের রাজীবপুর এলাকায় ও মুরিদ নজরুল ইসলামের বাড়ি সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর এলাকায়। নজরুলের বাবার নাম সোলেমান আলী। ওই ঘটনায় নজরুল ইসলামের পুত্র রিফাতও গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই উপজেলার বড়খাতা-তিস্তা ব্যারাজ সড়কের সানিয়াজান দাখিল মাদরাসা মোড়ে মঙ্গলবার রাত ১০টার দিকে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ফজলুল হক পীর সাহেব (৬৫) ও তার মুরিদ নজরুল ইসলামসহ (৫০) তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।
.png)
এর আগে সকালে একই সড়কের রমনীগঞ্জ নারিকেল তলা এলাকায় ট্রাকচাপায় আব্দুল লতিফ (৪৭) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হন।
হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।