বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া সদরের জলেশ্বরীতলা এলাকায় বগুড়া বেসিক সিটি সেন্টার নামে নির্মাণাধীন ছয়তলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শঙ্কর রাজভোড় সদরের দক্ষিণ চেলোপাড়ার বিশ্বনাথ রাজভোড়ের ছেলে।
বগুড়া সদর পুলিশ ফাঁড়ির এসআই খোরশেদ আলম বলেন, ঐ ভবনের নিচতলায় লিন্টন বিম ভাঙার কাজ চলছিল। সেখানে শঙ্কর কাজ করছিলেন। একপর্যায়ে ভবনের লিন্টন বিম ভেঙে শঙ্করের মাথায় পড়লে ঘটনাস্থলেই তিনি নিহত হন। লাশ উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠানো হয়। পরে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
.png)