খুলনার রূপসা উপজেলায় এক হাজার ৪০৫ পিস ইয়াবাসহ বিভাষ দাস নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রূপসা উপজেলার ক্ষুদি বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
.png)
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, খুলনা জেলা পুলিশের একাধিক বিশেষ টিম নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রূপসার ক্ষুদি বটতলা এলাকায় ডিবি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় এক হাজার ৪০৫ পিস ইয়াবাসহ বিভাষ দাসকে আটক করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।