ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় লাখ টাকার জাল নোটসহ দুই যুবক আটক

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৯, ২৫ জানুয়ারি ২০২৩
বগুড়ায় লাখ টাকার জাল নোটসহ দুই যুবক আটক
আটক দুই যুবক

বগুড়ার গাবতলীতে জাল টাকাসহ দুই যুবককে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার রাতে উপজেলার সন্ধ্যাবাড়ি মধ্যপাড়া থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- গাবতলীর জয়ভোগ উত্তরপাড়া গ্রামের ৩৭ বছর বয়সী সাজু ওরফে সুজা ও সন্ধ্যাবাড়ি মধ্যপাড়া গ্রামের ৩৭ বছরের শহিদ।

জেলা ডিবি পুলিশের ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যাবাড়ি মধ্যপাড়ায় অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করা হয়। এ সময় তাদের তল্লাশি চালিয়ে জাল নোটের এক লাখ টাকা উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করছেন বলে জানিয়েছেন তারা। তাদের বিরুদ্ধে গাবতলী মডেল থানায় মামলা করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!