ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় বৃদ্ধ কয়েদির মৃত্যু

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৬, ২৫ জানুয়ারি ২০২৩
বগুড়ায় বৃদ্ধ কয়েদির মৃত্যু
ফাইল ছবি

বগুড়ায় জেলা কারাগারে থাকা শাহজামাল নামে এক বৃদ্ধ কয়েদির মৃত্যু হয়েছে। তিনি অস্ত্র মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন।

বুধবার দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন বগুড়া (ছিলিমপুর) মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই রকিবুল হাসান।

এর আগে, মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। ৭০ বছরের শাহজামাল বগুড়ার শেরপুর উপজেলার আদমজামুর গ্রামের বাসিন্দা।

Advertisement

এএসআই রকিবুল জানান, কয়েদি শাহজামাল কিডনিজনিত রোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার রাতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তখন জেলা কারাগার থেকে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। ওই সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে শাহজামালকে শজিমেকে নিয়ে আসা হয়েছিল। তার লাশ হাসপাতালের মর্গে আছে।

জেল সুপার মো. আনোয়ার হোসেন বলেন, শাহজামাল ২১ সালের ২১ জানুয়ারি থেকে কয়েদি হিসেবে কারাগারে ছিলেন। ওই দিনই অস্ত্র মামলায় ১০ বছরের সাজা হয় তার। এরপর থেকেই কারাগারে ছিলেন শাহজামাল।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!