ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গরুর আক্রমণে বাবার পর ছেলের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি   
প্রকাশিত: ১৬:০০, ২৪ জানুয়ারি ২০২৩
গরুর আক্রমণে বাবার পর ছেলের মৃত্যু
ফাইল ফটো

নোয়াখালীর কবিরহাট উপজেলায় গরুর আক্রমণে আহত বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছেলে মানিকের মৃত্যু হয়। এর আগে, গত ১৭ জানুয়ারি নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার বাবা বজু মিয়া ওরফে বজু মাঝির। তারা কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর জগদানন্দ গ্রামের বাসিন্দা।

জানা যায়, গত ১৪ জানুয়ারি সকাল ৮টা দিকে মানিক গোয়ালঘর থেকে পালিত দুইটি ষাঁড় বাইরে বের করে বাঁধেন। এ সময় আকস্মিকভাবে ষাঁড় দুইটি মানিককে আক্রমণ করে। এতে তিনি গুরুত্বর আহত হয়। পরিবারের সদস্যরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

এছাড়া এক বছর আগে মানিকের বাবা বজু মিয়াকে আক্রমণ করে গরু। এতে তিনি গুরুত্বর আহত হন। এরপর তার গরুর আক্রমণে আঘাত পাওয়া পায়ে পচন দেখা দেয়। এক বছর অসুস্থ থাকার পর গত ১৭ জানুয়ারি মৃত্যু হয়।

ধানসিঁড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য অজি উল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বাবা-ছেলে দুইজনই গরুর আক্রমণে অসুস্থ হয়ে মারা যান। বাবার মৃত্যুর আটদিন পর ছেলের মৃত্যু হয়।

কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ অবহিত করেননি।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!