[ দেশজুড়ে ]
কাপ্তাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা-ছেলের মৃত্যু
ফাইল ফটো
রাঙামাটির কাপ্তাই উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা যায়, কাপ্তাই সদর ইউনিয়নের বাদশা মাঝির টিলায় সন্ধ্যার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ইসমাইল মিয়া এবং তার সাত বছর বয়সী ছেলে মো. রিফাতের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় আহত ইসমাইল মিয়ার স্ত্রী সখিনা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাঙ্গামাটি
লিংক সফলভাবে কপি হয়েছে!