[ দেশজুড়ে ]
২ টাকায় বাহারি পিঠা, যত খুশি তত
পিঠা উৎসব
শুনতে অবাক লাগলেও ভাপা পিঠা, দুধচিতই, অনথন, চিকেন মমো, পাটিসাপটা, ডালের পিঠাসহ বাহারি সব পিঠা পাওয়া যাচ্ছে মাত্র দুই টাকায়। তাও আবার যত খুশি তত খাও। পথশিশু ও ভাসমান অসহায়দের জন্য এমনই ব্যতিক্রমী উৎসবের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হেল্প ফর টুডে’।
শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত শহরের নবীন চন্দ্র সেন কালচারাল সেন্টারের পাশে এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবে ১০০ মানুষের কাছে দুই টাকার বিনিময়ে ছয় রকম পিঠা দেওয়া হয়। নিজের হাতে পিঠা বানিয়ে পরিবেশন করেন হেল্প ফর টুডের সদস্যরা।
আয়োজকরা জানান, শীতকাল মানেই নানা রকম পিঠার উৎসব। বাঙালির সব ঘরে ঘরে চলে শীতকালীন পিঠার আমেজ। কিন্তু পথশিশু বা ভাসমান মানুষরা শীতকালে পিঠা খাওয়ার সামর্থ্য থাকে না। সেসব লোকের কথা চিন্তা করে ভিন্নভাবে দুই টাকার পিঠা উৎসব আয়োজন করা। একদম বিনামূল্যে হয়তো অনেকেই খেতে চাইবেন না। এজন্য প্রতীকী মূল্য নির্ধারণ করা হয়েছে।
পিঠা উৎসবে উপস্থিত ছিলেন হেল্প ফর টুডের উপদেষ্টা তাসিন সোবান, পরিচালক ও প্রতিষ্ঠাতা ওয়ালিদ বিন আবদুল্লাহ, সভাপতি শফি উল্লাহসহ আরো অনেকে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!