ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফুটন্ত পানিতে স্বামীর ‘বিশেষ’ অঙ্গ ঝলসে দিলেন স্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩২, ১১ জানুয়ারি ২০২৩
ফুটন্ত পানিতে স্বামীর ‘বিশেষ’ অঙ্গ ঝলসে দিলেন স্ত্রী
আটককৃতরা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিবাহ বিচ্ছেদের জেরে ফুটন্ত পানি দিয়ে মনিরুল ইসলাম রঞ্জু নামে এক যুবকের ‘বিশেষ অঙ্গ’ ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সেবা ৯৯৯- এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. ওয়াহাব।

এর আগে সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি মৌচাক মাদরাসা রোড এলাকাস্থ বায়তুল বারাকা টাওয়ারের সপ্তম তলার একটি ফ্লাটে এ ঘটনা ঘটে। মনিরুল ইসলাম রঞ্জু সোনারগাঁ উপজেলার বাংলা বাজার এলাকার কবির হোসেনের ছেলে।

আটককৃতরা হলেন- ময়মনসিংহ জেলার গফরগাঁও থানা এলাকার আমিনুল ইসলামের মেয়ে রিয়া এবং সোনারগাঁ থানার বারদী এলাকার নুর ইসলামের মেয়ে তানিয়া ওরফে রিপা।

ভুক্তভোগী মনিরুল ইসলাম রঞ্জু জানান, দুই বছর আগে প্রেম করে রিয়াকে বিয়ে করেন তিনি। কিন্তু বিয়ে হওয়ার পরও অন্য পুরুষদের সঙ্গে মেলামেশা করায় গত ৬ মাস আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। এর আগে দুইটা বিয়ে হয়েছে তার। তার ওপর প্রতিশোধ নেয়ার জন্য পূর্ব পরিকল্পিত অন্য মেয়ের ফেসবুক আইডি দিয়ে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। কিছুদিন ওই ফেসবুক আইডির মেয়ের সঙ্গে চ্যাটিং করার পর তাকে তার বাসায় আসতে বলেন।

ওই সূত্র ধরে সোমবার সন্ধ্যায় তাকে মৌচাক এলাকায় আসতে বলেন। তিনি মৌচাক এলাকায় দুই ঘণ্টা অপেক্ষা করার পর রাত ৯টার দিকে তানিয়া ওরফে রিপা তাকে বাসায় নিয়ে যান। বাসায় এসে তৃষা এবং জাহিদ নামে আরো দুজনকে বাসায় দেখতে পান রঞ্জু। পরে তাকে নানা রকম ফল দিয়ে আপ্যায়ন করেন তারা। পাশাপাশি তাকে গরম দুধ খেতে দেন। ওই দুধ খাওয়ার পরই অচেতন হয়ে যান তিনি।

এরমধ্যে তারা ফুটন্ত পানি দিয়ে তার গোপন অঙ্গ ঝলসে দেন। এতে তিনি অসুস্থ হলে তানিয়া তাকে বাসা থেকে নামিয়ে অটোরিকশায় করে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিয়ে গিয়ে সেখান থেকে কৌশলে পালিয়ে যান। পরবর্তীতে জ্ঞান ফিরলে ৯৯৯-এ  ফোন দেন তিনি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান (পিপিএম বার) জানান, আটককৃত ওই দুই নারীকে থানা হাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!