ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রাইভেটকারে ছাগল নিয়ে পালানোর সময় দুই যুবক ধরা

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩২, ৪ জানুয়ারি ২০২৩
প্রাইভেটকারে ছাগল নিয়ে পালানোর সময় দুই যুবক ধরা
আটক দুই যুবক

নড়াইলের লোহাগড়ায় প্রাইভেটকার দিয়ে ছাগল চুরির সময় দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার মানিকগঞ্জ বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- লোহাগড়া উপজেলার পার মল্লিকপুর গ্রামের ছলেমান শেখের ছেলে ২২ বছর বয়সী হেলাল শেখ ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা চর পাড়া গ্রামের মিজানুর ভূঁইয়ার ছেলে ২৬ বছরের মেহেদী হাসান।

স্থানীয়রা জানায়, লোহাগড়ার মাকড়াইল বীর বটতলা প্রধান সড়কের পাশে একটি কালো রঙের প্রাইভেটকারে একটি ছাগল উঠিয়ে নেয় হেলাল ও মেহেদী। ওঠানোর সময় ছাগলের চিৎকারে টের পান মালিক জহিরুল ইসলাম। পরে চোরদের তাদের ধাওয়া করেন। এ সময় বেশ কয়েকবার আটকের চেষ্টা করলেও অবশেষে মানিকগঞ্জ বাজারে তাদের আটক করেন আশপাশের লোকজন। তবে চোর চক্রের অন্য সদস্য গাড়িচালক আলামিন পালিয়ে যান।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বলেন, ছাগল চুরির ঘটনায় একটি প্রাইভেটকারসহ চোর চক্রের দুই সদস্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!