ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

১৯১ মোবাইল নিয়ে ধরা খেলেন তিন চোর

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৫, ২৯ ডিসেম্বর ২০২২
১৯১ মোবাইল নিয়ে ধরা খেলেন তিন চোর
উদ্ধার করা মোবাইলসহ আটক তিন চোর

কক্সবাজারের চকরিয়ায় ১৯১টি মোবাইলসহ তিন চোরকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) অলক বিশ্বাস।

এর আগে, বুধবার চকরিয়ার শপিং কমপ্লেক্স মার্কেটের নিচতলার লাইভ টেলিকম ২ ও ৩ নম্বর দোকান থেকে এসব মোবাইল উদ্ধার করা হয়। আটকরা হলেন- চকরিয়ার বনজাগির পাড়ার রাজা মিয়ার ছেলে সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম ও বরইতলী ইউনিয়নের বাণিয়াছড়া এলাকার শাহজাহানের ছেলে তাহের।

পুলিশ কর্মকর্তা অলক বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল বিক্রির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন আটকরা। তাদের সঙ্গে আর কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হবে। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!