ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গাইবান্ধায় মোটরসাইকেল চোরচক্রের মূলহোতাসহ গ্রেফতার ২

গাইবান্ধা প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:৪৪, ২৩ ডিসেম্বর ২০২২
গাইবান্ধায় মোটরসাইকেল চোরচক্রের মূলহোতাসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

গাইবান্ধায় আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা ও একাধিক চুরি মামলার আসামি কালাম মিয়াসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকালে সদর থানা চত্বরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সুপার কামাল হোসেন। এর আগে, বৃহস্পতিবার রাতে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। চোরচক্রের মূলহোতা কালাম মিয়া সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের দুলালের ভিটা গ্রামের দুলা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বর্তমানে ১১টি চুরির মামলা বিচারাধীন রয়েছে। তার সহযোগী ময়নুল মিয়া সুন্দরগঞ্জ উপজেলার রাজিবপুর তালেরভিটা গ্রামের মোজাম্মেল মিয়ার ছেলে।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গত ১৪ সেপ্টেম্বর করা একটি এফআইআর এর ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে কালাম ও তার সহযোগী ময়নুল মিয়া ওরফে ছোটকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী সুন্দরগঞ্জ উপজেলার রাজিবপুর গ্রামের তালেরভিটা নামক স্থান থেকে দুইটি ১০০ সিসির বাজাজ, একটি ১২৫ সিসির টিভিএস স্ট্রাইকার ও বাজাজ কোম্পানির ১০০ সিসির একটি প্লাটিনা মডেলের মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: গাইবান্ধা
লিংক সফলভাবে কপি হয়েছে!