ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আখাউড়ায় চোরচক্রের সদস্যসহ আটক ৪

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫২, ৭ ডিসেম্বর ২০২২
আখাউড়ায় চোরচক্রের সদস্যসহ আটক ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চোরচক্রের সক্রিয় সদস্যসহ চারজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন দুইজন। এ সময় চুরি হওয়া একটি অটোরিকশা উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, আখাউড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযানে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- কসবার বিনাউটি এলাকার হাবিব মিয়ার ছেলে সাহেদ আলম, কুমিল্লার পীর সোনাকান্দার গ্রামের আব্দুল আজিজের ছেলে তাজুল ইসলাম, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আখাউড়া উপজেলার কালিকাপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে শরিয়তউল্লাহ এবং উমেদপুর গ্রামের মাসুদ মিয়ার স্ত্রী কাজল।

আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, বিশেষ অভিযানে চোরচক্রের সক্রিয় সদস্য ও গ্রেফতারি পরোয়ানাভুক্তসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!