ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাইকেল চুরি করে ধরা, গণপিটুনির ভয়ে ৯৯৯-এ চোরের ফোন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৮, ১০ নভেম্বর ২০২২
সাইকেল চুরি করে ধরা, গণপিটুনির ভয়ে ৯৯৯-এ চোরের ফোন
গ্রেফতার নয়ন সরকার

বুধবার তখন বেলা ১১টা। সাইকেল চুরির করে পালাচ্ছিলেন নয়ন সরকার। কিন্তু বাদ সাধে তার ভাগ্য। পথেই সাইকেলসহ তাকে আটক করে স্থানীয়রা। এ সময় গণপিটুনি থেকে নিজেকে রক্ষা করতে ৯৯৯-এ ফোন করে সাহায্য চান তিনি। পরে সাইকেলসহ অভিযুক্ত নয়নকে উদ্ধার করে জীবননগর থানায় হস্তান্তর করে পুলিশ।

বুধবার বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার দর্শনা বাজারে। অভিযুক্ত নয়ন জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউপির ঝাঝড়ি গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলার ওয়ারেন্ট রয়েছে বলে জানা গেছে। 

শাহাপুর ক্যাম্প পুলিশের এসআই জাহাঙ্গীর আলম বলেন, ৯৯৯-এ থেকে ফোন পেয়ে জীবননগর থানার ডিউটি অফিসার আমাকে বিষয়টি অবগত করেন। পরে জীনননগর থানাধীন দেহাটি তেলপাম্পের সামনে থেকে বাইসাইকেলসহ অভিযুক্ত নয়নকে জনগণের হাত থেকে উদ্ধার করি। যাচাই-বাছাই শেষে নিশ্চিত হয়ে সাইকেলটির মালিক আসাদুলের কাছে হস্তান্তর করা হয়। তবে চুরির বিষয়টি স্বীকার করেছেন নয়ন। 

বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ওসি আব্দুল খালেক।

তিনি বলেন, বাইসাইকেল চুরির করে পালানোর সময় নয়নকে আটক করে স্থানীয়রা। এ সময় নিজেকে গণপিটুণি থেকে রক্ষা করতে ৯৯৯-এ ফোন করে সাহায্য চান তিনি। পরে শাহাপুর ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। নয়নের নামে বিভিন্ন থানায় ১২মামলার ওয়ারেন্ট আছে বলেও জানা গেছে। তবে তার বেশিরভাগই চুরির মামলা। পার্শ্ববর্তী ঝিনাইদহের মহেশপুর থানায় ৩টি ওয়ারেন্ট থাকায় সেখানে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!