ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

রাজধানীতে রিকশা চোরচক্রের মূলহোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪০, ২৬ ডিসেম্বর ২০২২
রাজধানীতে রিকশা চোরচক্রের মূলহোতা গ্রেফতার
ফাইল ফটো

রাজধানীর খিলগাঁও ও সবুজবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে রিকশা চোরচক্রের মূলহোতা কামাল হোসেন কমলসহ ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। 

গ্রেফতাররা হলেন- কামাল হোসেন কমল (৩৫), রাশেদ (২৮), আলম হাওলাদার (৩৬), কাজল (৩৬), ফজলু (৩০) ও সাজু (২৫)।

সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক। 

তিনি জানান, রাজধানীর খিলগাঁও ও সবুজবাগ থানা এলাকার বিভিন্ন গ্যারেজে অভিযান চালালো হয়। অভিযানে রিকশা-অটোরিকশা চোরচক্রের মূলহোতা কামাল হোসেন কমলসহ তার পাঁচ সহযোগীকে গ্রেফতার করে র‌্যাব-৩ এর একটি দল। 

তিনি আরো জানান, এ সময় তাদের কাছ থেকে ব্যাটারিচালিত ১৪টি অটোরিকশা, অটোরিকশার ১৮টি চার্জার ব্যাটারি, ৬টি মোবাইল ফোন, একটি চাবি ও নগদ ৩৭০ টাকা জব্দ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!