ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোচালকের 

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৬, ৩ জানুয়ারি ২০২৩
বাসের ধাক্কায় প্রাণ গেল অটোচালকের 
ফাইল ছবি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসের ধাক্কায় আব্দুর রাজ্জাক নামে এক অটোচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ওই উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ২৫ বছরের আব্দুর রাজ্জাক শেরপুর উপজেলার খন্দকারটোলা গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদিন সরকার।

তিনি বলেন, অটো নিয়ে শেরপুর থেকে শাজাহানপুরের মাঝিড়ার দিকে যাচ্ছিলেন আব্দুর রাজ্জাক। পথে নয়মাইল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!