ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুমিল্লায় ১৪৩ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২১, ২৪ ডিসেম্বর ২০২২
কুমিল্লায় ১৪৩ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লায় ১৪৩ বোতল ফেনসিডিলসহ মোজাম্মেল হোসেন সায়মন নামে এক যুবককে আটক করেছে র‍্যাব।

শুক্রবার রাতে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন ভুবনঘর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়। আটককৃত সায়মান কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন ভুবনঘর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ কথা নিশ্চিত করেছেন।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!