[ দেশজুড়ে ]
ফেনসিডিলসহ বাবা-ছেলেকে আটক
সফিকুল ইসলাম ও তার ছেলে সবুজ হোসেন
নওগাঁর ধামইরহাটে ১৫১ বোতল ফেনসিডিলসহ বাবা-ছেলেকে আটক করেছে র্যাব। বুধবার ভোরে উপজেলার চকরহমতপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার উত্তর চক রহমত বাদদিঘী গ্রামের সফিকুল ইসলাম এবং তার ছেলে সবুজ হোসেন। র্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
র্যাব জানায়, দীর্ঘদিন থেকে অভিনব কায়দায় জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কাছে ফেনসিডিল সরবরাহ করে আসছিলেন তারা। ভোরে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান এবং সিনিয়র সহকারি পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে গোপন সংবাদে ওই এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় ১৫১ বোতল ফেনসিডিলসহ সফিকুল ইসলাম ও তার ছেলে সবুজ হোসেনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!