[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে ফেনসিডিলসহ আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জের কামারখন্দে ৯৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছেন র্যাব-১২ এর সদস্যরা।
বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১২। এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় কামারখন্দের জামতৈল রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার বরুয়াল গ্রামের দুলাল হোসেনের ছেলে সাব্বির রায়হান ওরফে রানা এবং ঠাকুরগাঁও সদর থানার মুসলিমপুর গ্রামের ইনছান আলীর ছেলে মো. সাহিন।
র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আবুল হাশেম সবুজ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেছেন। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!