ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বগুড়ায় লাড্ডুতে মিলল কাপড়ের রং

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৪, ১৮ ডিসেম্বর ২০২২
বগুড়ায় লাড্ডুতে মিলল কাপড়ের রং
ছবি: ডেইলি বাংলাদেশ

লাড্ডু উৎপাদনে কাপড়ে দেওয়ার রং মেশানোর অপরাধে বগুড়ায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। একইসঙ্গে ৫০ কেজি লাড্ডু ধ্বংস করা হয়েছে।

রোববার দুপুরে সদরের নবাববাড়ি সড়কের ফতেহ আলী বাজারের পাশে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

অর্থদণ্ডপ্রাপ্ত দুই প্রতিষ্ঠান হলো- দিয়া মনি মিষ্টান্ন ভাণ্ডার ও আবু সাইদ মিষ্টান্ন ভাণ্ডার। এরমধ্যে দিয়া মনি প্রতিষ্ঠানকে ১০ হাজার ও আবু সাইদ মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান ইফতেখারুল আলম রিজভী।

তিনি আরো বলেন, নিয়মিত তদারকির অংশ হিসেবে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই দুই প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, লাড্ডু উৎপাদনে কাপড়ের রং ব্যবহার করা হচ্ছে। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করছিলেন তারা। এ কারণে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!