ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কৃষকের ৬০০ কলাগাছ কাটল দুর্বৃত্তরা

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৯, ১১ ডিসেম্বর ২০২২
কৃষকের ৬০০ কলাগাছ কাটল দুর্বৃত্তরা
কৃষকের কলাগাছ কেটে সাবাড় করল দুর্বৃত্তরা

ঝিনাইদহ সদর উপজেলার দামুকদিয়া গ্রামের মাঠে রাতের আঁধারে কৃষকের ৬০০ কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী করিমপুর গ্রামের বসির লস্কর বলেন, দুই বিঘা জমিতে ৬০০ কলাগাছ লাগিয়েছি। কলা বিক্রির উপযোগীও হয়ে উঠেছিল। এর মধ্যেই শনিবার রাতে কে বা কারা সব গাছ কেটে দিয়েছে। এতে আমার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি বলেন, প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছি। অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানাই।

সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ঘটনাটি শুনেছি। এখনো থানায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!