ঝালকাঠির প্রথম নারী ডিসি ফারাহ
১৯৮২ সালে ঝালকাঠিকে মহাকুমা থেকে জেলা হিসেবে ঘোষণা করা হয় এবং ১৯৮৪ সালের ১ ফেব্রুয়ারি ঝালকাঠি পূর্ণাঙ্গ জেলার মর্যাদা পায়। জেলা ঘোষণার ৩৯ বছরে এই প্রথম নারী জেলা প্রশাসক হলেন ফারাহ গুল নিঝুম।
প্রতিষ্ঠাকালীন জেলা প্রশাসকের সর্বপ্রথম দায়িত্ব পালন করেন সৈয়দ শামসুল আলম।
ঝালকাঠির সর্বপ্রথম জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন সৈয়দ শামসুল আলম। ১৯৮৪ সালের ১ ফেব্রুয়ারি তিনি ঝালকাঠি জেলা প্রশাসক হিসেবে দেড় বছর দায়িত্ব পালন করেন।
বর্তমানে ২৪ তম জেলা প্রশাসক হিসেবে ঝালকাঠি জেলার দায়িত্বভার গ্রহণ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফারাহ্ গুল নিঝুম। এ দীর্ঘ ৩৯ বছরে তিনিই সর্বপ্রথম ঝালকাঠির নারী জেলা প্রশাসক। প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে গত ৪ ডিসেম্বর তিনি ঝালকাঠিতে যোগদান করেন।
ডিসি জানান, সবার সঙ্গে সুসম্পর্ক থাকলে সববিষয়ে দুর্দান্ত গতিতে ঝালকাঠিকে এগিয়ে নেয়া সম্ভব। নদীমাতৃক জেলা ঝালকাঠিতে নদীভাঙনসহ যে সব সমস্যা রয়েছে সরেজমিন পরিদর্শন করে উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।
তিনি বলেন, মোবাইল কোর্ট পরিচালনা করা হয় জনসচেতনতার জন্য। অপরাধ অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়, যাতে কেউ দ্বিতীয়বার এই একই অন্যায় না করে। কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে, আদর্শ দেশপ্রেমিক নাগরিক গড়তে সর্বাত্মক চেষ্টা করা হবে। স্কুল টাইমে ড্রেস পড়ে বাইরে ঘোরাফেরা বা কোথাও আড্ডায় পেলে ব্যবস্থা নেয়া হবে। জেলা প্রশাসক হিসেবে সবার সহযোগিতা নিয়ে জেলাকে এগিয়ে নেয়ারও আশা প্রকাশ করেন নবাগত জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।