[ দেশজুড়ে ]
অচেতন কলেজছাত্রীর পাশেই পড়ে ছিল ‘রহস্যময় চিরকুট’
ছবি: সংগৃহীত
সিলেট শহরতলীর বটেশ্বর এলাকা থেকে অচেতন অবস্থায় এমসি কলেজের এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। সে সময় তার পাশে রাখা একটি চিরকুট উদ্ধার করা হয়। সোমবার দুপুর ১২টার দিকে তাকে উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
উদ্ধার চিরকুটে লেখা আছে, ‘ও আমাদের শিকার নয়। আমাদের গাড়িতে সিগন্যাল দিয়েছে, এজন্য আমরা পুরিরে (মেয়ে) গাড়িতে তুলতে বাধ্য হই। কোনও ভালো মানুষ পেলে পৌঁছায় দিও।’
সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানার ওসি আনিসুর রহমান বলেন, ‘এমসি কলেজের ওই ছাত্রীকে অজ্ঞান অবস্থায় পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ তাকে উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসকরা জানিয়েছেন, তিনি শঙ্কামুক্ত। তবে তার জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!