ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দাখিলেও দেশসেরা ঝালকাঠির এনএস কামিল মাদরাসা

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৫, ২৮ নভেম্বর ২০২২
দাখিলেও দেশসেরা ঝালকাঠির এনএস কামিল মাদরাসা
ঝালকাঠি এনএস কামিল মাদরাসার ছাত্রদের উল্লাস (ছবি: ডেইলি বাংলাদেশ)

প্রতি বছরের ন্যায় এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষায় মাদরাসা বোর্ডে শীর্ষে রয়েছে ঝালকাঠি এনএস কামিল মাদরাসা। ৩৪২ জন ছাত্র দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে ১৮৮ জন জিপিএ-৫ পেয়ে শতভাগ উত্তীর্ণ হয়েছে।

ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে ২২৪ জন অংশগ্রহণ করে ৯১ জন জিপিএ-৫ পেয়ে শতভাগ উত্তীর্ণ হয়েছে। ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৫২ জন অংশগ্রহণ করে ১০৭ জন জিপিএ-৫ ও বাকি ২৫০ জন উত্তীর্ণ হয়েছে। অকৃতকার্য হয়েছে দুইজন। 

ঝালকাঠি এনএস কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ শহীদুল ইসলাম বলেন, ঝালকাঠি এনএস কামিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় বিজ্ঞান ও সাধারণ বিভাগে ৩৪২ জন ছাত্র অংশগ্রহণ করে। এদের মধ্যে ১৮৮ জন জিপিএ-৫ এবং ১৪১ জন জিপিএ-৪ পেয়েছে। বাকিরা সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে ১০২ জন অংশগ্রহণ করে ৯০ জনই জিপিএ-৫ পেয়েছে।

সারাদেশের মাদরাসারগুলোর মধ্যে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ প্রাপ্তিতে প্রথম স্থানে এবং সামগ্রিক বিষয়ে জিপিএ-৫ প্রাপ্তি ও ফলাফলের ভিত্তিতে দ্বিতীয় স্থানে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!