ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হাসপাতালের তিনতলা থেকে ঝাঁপ দিলেন রোগী

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৯, ২৬ নভেম্বর ২০২২
হাসপাতালের তিনতলা থেকে ঝাঁপ দিলেন রোগী
ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের তিনতলা থেকে ঝাঁপ দিয়ে মনোয়ার হোসেন নামে এক রোগী আত্মহত্যা করেছেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের তিনতলার ১৪ নম্বর মেডিসিন ওয়ার্ড থেকে ঝাঁপ দেন তিনি। ৪০ বছর বয়সী মনোয়ার জেলার হালুয়াঘাট উপজেলার উয়াপাড়া এলাকার শরিফ মিয়ার ছেলে।

হাসপাতালের উপপরিচালক ওয়ায়েজ উদ্দিন ফরাজি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মনোয়ার। হঠাৎ শুনি তিনতলার মেডিসিন ওয়ার্ডের বারান্দা থেকে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মৃত্যুর পেছনে কেউ জড়িত থাকলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কারো সঙ্গে রাগ, মনোমালিন্য, মানসিক দুশ্চিন্তা কিংবা চিকিৎসা-সংক্রান্ত কোনো কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!