ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

হাসপাতালে দুটি কিডনি চুরি, চিকিৎসকের কিডনি চাইলেন রোগী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:০১, ১৭ নভেম্বর ২০২২
হাসপাতালে দুটি কিডনি চুরি, চিকিৎসকের কিডনি চাইলেন রোগী
প্রতীকী ছবি

চিকিৎসা করাতে হাসপাতালে ভর্তি হওয়া এক নারী রোগীর দু’টি কিডনি চুরি হয়েছে। এ ঘটনায় তোলপাড় সৃষ্টির পর অভিযুক্ত চিকিৎসকের কিডনি চেয়েছেন ভুক্তভোগী ঐ নারী।

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়,  গত ৩ সেপ্টেম্বর বিহারের মুজাফফরপুর জেলার বেরিয়ারপুর গ্রামের বাসিন্দা সুনীতা দেবী স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, অস্ত্রোপচারের পরই সুনীতার শারীরিক পরিস্থিতির অবনতি হয়। পরে দ্রুত তাকে শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। সেখানকার চিকিৎসকরা জানান, সুনীতার দু’টি কিডনির একটিও নেই। চিকিৎসা হিসেবে ডায়ালিসিস করানোর জন্য তাকে পাটনা মেডিকেল কলেজে পাঠানো হয়।

৩৮ বছর বয়সী এ নারীর অভিযোগ, অস্ত্রোপচার করে জরায়ু বাদ দেওয়া দূরে থাক, রোগীর দু’টি কিডনিকেই বাদ দেন চিকিৎসকরা। সেই কিডনি জোড়া কোথায়, তা জানেন না খোদ রোগী ও রোগীর স্বজনরাই!

এরপরই রোগীর পরিবার ঐ বেসরকারি হাসপাতাল ও তার মালিক পবন কুমারের বিরুদ্ধে থানায় অভিযোগ করে। তারা পুলিশের কাছে অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করার দাবি জানান। একইসঙ্গে শাস্তিস্বরূপ অভিযুক্ত চিকিৎসকের দু’টি কিডনি ভুক্তভোগী রোগীকে দেওয়ার দাবি জানান।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: কিডনি
লিংক সফলভাবে কপি হয়েছে!