ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

১০১ ইয়াবা গডফাদারের সাজা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৪, ২৩ নভেম্বর ২০২২
১০১ ইয়াবা গডফাদারের সাজা
আসামিদের কড়া নিরাপত্তায় আদালতে তোলা হয়

কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় ১০১ জন ইয়াবা ব্যবসায়ীকে দেড় বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তবে অস্ত্র মামলায় খালাস পেয়েছেন তারা।

বুধবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন ১৭ জন। বাকিরা পলাতক রয়েছেন।

আদালতের পিপি মো. ফরিদুল আলম বলেন, ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি টেকনাফ পাইলট হাইস্কুল মাঠে আত্মসমর্পণ করেন ১০২ জন ইয়াবা ব্যবসায়ী। ওই দিন সাড়ে তিন লাখ ইয়াবা, ৩০টি দেশীয় তৈরি বন্দুক ও ৭০ রাউন্ড তাজা গুলি তুলে দেন তারা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা করেন টেকনাফ মডেল থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) শরীফ ইবনে আলম। এর মধ্যে একই বছরের ৭ আগস্ট মো. রাসেল নামে এক আসামি হাসপাতালে মারা যান।

২০২০ সালের ২৬ নভেম্বর কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহর আদালত মারা যাওয়া ব্যক্তিকে বাদ দিয়ে ১০১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা এবিএমএস দোহা।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!