ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মান্দায় প্রতিবন্ধী দম্পতিকে মারপিট-শ্লীলতাহানির অভিযোগ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০০, ২২ নভেম্বর ২০২২
মান্দায় প্রতিবন্ধী দম্পতিকে মারপিট-শ্লীলতাহানির অভিযোগ
ফাইল ফটো

নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধে এক প্রতিবন্ধী দম্পতিকে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

রোববার এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে আব্দুর রশিদ বাদী হয়ে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এর আগে, শনিবার মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের নাপিতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- কাঁশোপাড়া ইউনিয়নের নাপিতপাড়া গ্রামের প্রতিবন্ধী এরশাদ আলী এবং তার স্ত্রী তারা বানু। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে আব্দুর রশিদ বাদী হয়ে নাপিতপাড়া গ্রামের প্রতিপক্ষ শুকুর আলীর ছেলে রমজান আলীসহ আটজনের নাম উল্লেখ করে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

এ ঘটনায় প্রতিপক্ষের লোকজন তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!