ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্যবসায়ীকে মারপিট করে ৫ লাখ টাকার গরু ছিনতাই

মান্দা (নওগাঁ) প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:৩০, ৩ মার্চ ২০২২
ব্যবসায়ীকে মারপিট করে ৫ লাখ টাকার গরু ছিনতাই
আহত গরু ব্যবসায়ী এনামুল ইসলাম ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর মান্দায় এনামুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে মারপিট করে ৬ টি গরু ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। 

আহত ব্যবসায়ীকে ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। এরপর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

চিকিৎসা শেষে বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে নিজ বাড়িতে ফিরে আসার পর তদন্ত কার্যক্রম শুরু করে মান্দা থানা পুলিশ। 

গত সোমবার ভোর সাড়ে ৩ টার দিকে উপজেলার মৈনম ইউপির ভোলাবাজারে (নওগাঁ- রাজশাহী মহাসড়কে) এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী এনামুল ইসলামের বাবা হায়দার আলী বাদী হয়ে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান, মৈনম ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান এবং তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আহত গরু ব্যবসায়ী মৈনম ইউপির দূর্গাপুর গ্রামের হায়দর আলী মণ্ডলের ছেলে।  

ভুক্তভোগী এনামুল ইসলাম জানান, পেশায় তিনি একজন গরু ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে তিনি অত্র এলাকার একাধিক গরু ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসা করে আসছিলেন। এরই প্রেক্ষিতে যশোর জেলার ডুগডুগি নামক গরুর হাট থেকে  ৪ জন গরু ব্যবসায়ী মিলে ২৫ টি গরু কিনেন। গত ২৮ ফেব্রুয়ারি সোমবার ভোর সাড়ে ৩ টার দিকে একটি ট্রাকে করে নিজ এলাকায় ফিরছিলেন।  

ভোলাবাজার বিটে পৌঁছে ট্রাক থেকে গরুগুলো নামানোর একটু পরেই ১৫-২০ দুর্বৃত্তরা একটি মিনি ট্রাক নিয়ে এসে গাড়ি থেকে নেমেই প্রথমে তার ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে মোবাইল কেড়ে নেয়। এরপর দেশীয় অস্ত্র (চাকু), লোহার রড এবং লাঠি দিয়ে মারপিট শুরু করেন। দুর্বৃত্তরা তার কাছে থাকা ৫ লক্ষাধিক টাকার ৬ টি গরু ছিনতাই করে নিয়ে চলে যান। ওইসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!