[ দেশজুড়ে ]
পলাতক দুই জঙ্গিকে ধরতে সাতক্ষীরা সীমান্তে রেড এলার্ট
ফাইল ছবি
ঢাকা থেকে পলাতক দুই জঙ্গিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় সাতক্ষীরার সীমান্ত এলাকায় রেড এলার্ট জারি করা হয়েছে। সোমবার সকাল থেকে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের অধিকতর সতর্কতার সঙ্গে পারাপার করতে দেওয়া হচ্ছে।
একইসঙ্গে সাতক্ষীরার ২৩৮ কিলোমিটার জল ও স্থল সীমান্তে বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে।
সাতক্ষীরা-৩৩ বিজিবির অফিসার মেজর রেজা আহমেদ জানান, জঙ্গিদের ছবি সব বিওপিতে পাঠিয়ে সীমান্ত অঞ্চলে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
এদিকে ভোমরা ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, কোনো পাসপোর্টধারীর ছদ্দবেশে কোনো জঙ্গি যেন সীমান্ত অতিক্রম করতে না পারে সে জন্য সবোর্চ্চ সতর্কতার সঙ্গে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!