সাতক্ষীরায় ডাকাত দলের সদস্য সালাউদ্দীন গ্রেফতার
সাতক্ষীরার কলারোয়ায় সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য সালাউদ্দীন আহমেদকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার ভোরে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সালাউদ্দীন কলারোয়া থানা এলাকার বাসিন্দা।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট রাসেল আহমেদ জানান, গত বছরের ২৭ সেপ্টেম্বর সদর উপজেলার বাবুলিয়া বাজারের পাশে ডাকাতি হয়। পরে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আক্তারুল ইসলাম সাতক্ষীরা সদর থানায় মামলা করেন। বৃহস্পতিবার রাতে র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত মামলার আসামি সংঘবদ্ধ ডাকাত দলের মূলহোতা সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় গোপনে অবস্থান করছেন। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে জেলার কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করে সালাউদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে তদন্ত কাজে নিয়োজিত সাতক্ষীরা জেলার সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।