ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রামে নির্মাণাধীন বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৪, ২০ নভেম্বর ২০২২
চট্টগ্রামে নির্মাণাধীন বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে মহানগরীর দামপাড়া এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

রোববার দুপুর আড়াইটার দিকে নগরের ওয়াসা মোড়ে বাওয়া স্কুলের পাশের ভবনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। 

এক প্রত্যক্ষদর্শী জানান, সেখানে কিছু ফোম রাখা ছিল। সে কাপড়ে শ্রমিকরা সিগারেট ফেলে। পরে সিগারেটের আগুন ছড়িয়ে যায়। সব শ্রমিককে আমরা সরিয়ে নিয়েছি।

ভবন নির্মাণকাজে জড়িত বাদশা কন্ট্রাক্টর বলেন, আমাদের বেশকিছু শ্রমিক সেখানে কাজ করছিল। আগুন লাগার বিষয়টি জানার পর কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!