ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সড়কের পাশে খেলছিল শিশুটি, অটোরিকশা কেড়ে নিল প্রাণ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৪, ১৮ নভেম্বর ২০২২
সড়কের পাশে খেলছিল শিশুটি, অটোরিকশা কেড়ে নিল প্রাণ
ফাইল ছবি

লক্ষ্মীপুরে সড়কের পাশে লাকড়ি নিয়ে খেলতে গিয়ে ব্যাটারিচালিত অটোচাপায় মো. কাওসার নামে এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চরলামচি গ্রামের মোল্লারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। চার বছর বয়সী কাওসার একই গ্রামের দিনমজুর মাসুদ আলমের ছেলে।

স্বজনরা জানান, বাড়ির পাশে মোল্লারহাট সড়কে গাছ থেকে লাকড়ি সংগ্রহ করছিলেন কাওসারের নানি। সড়কের পাশেই লাকড়ি নিয়ে খেলছিল কাওসার। হঠাৎ লাকড়ি টান দিতে গিয়ে হাত ফসকে পড়ে যায়। এতে অটোরিকশার নিচে চাপা পড়ে শিশুটি। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। পরিবারের কোনো অভিযোগ ছিল না। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!