ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিজয়নগরে অটোরিকশা চাপায় বৃদ্ধ নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫২, ১৫ নভেম্বর ২০২২
বিজয়নগরে অটোরিকশা চাপায় বৃদ্ধ নিহত
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অটোরিকশা চাপায় মো. কামরুল মিয়া নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. কামরুল মিয়া বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের দারু মিয়ার ছেলে।

জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সিঙ্গারবিল বাজারে হাঁটার সময় কামরুল মিয়াকে একটি অটোরিকশা ধাক্কা দেয়। কামরুলকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজয়নগর থানার ওসি মো. রাজু আহমেদ জানান, এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!