[ দেশজুড়ে ]
পটুয়াখালীতে ব্রাজিল সমর্থকদের আনন্দ র্যালি
র্যালিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
পটুয়াখালী শহরে আনন্দ র্যালি করেছেন ব্রাজিল সমর্থকরা। বৃহস্পতিবার বিকেলে শহরের সিঙ্গারা পয়েন্ট মোড় থেকে র্যালিটি বের হয়।
আনন্দ র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ চত্বরে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। র্যালিতে মোটরসাইকেল শোডাউন ও ব্যান্ড পার্টিও ছিল।
ব্রাজিল সমর্থক পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিফাত হাসান সজিব বলেন, মানুষের মন ও মেধাকে ভালো রাখে খেলাধুলা। তরুণ সমাজকে বিভিন্ন খারাপ কাজ ও মাদক থেকে দূরে রাখে। বিশ্বকাপ উন্মাদনাকে কাজে লাগিয়ে তরুণ সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করতেই এ আনন্দ র্যালি।
রোববার বিকেলে শহরের ঝাউতলা এলাকা থেকে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগেও একটি র্যালি বের করা হবে বলে জানিয়েছেন এর সমর্থকরা।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!