[ দেশজুড়ে ]
লিটনের ‘ব্রাজিল বাড়ি দেখে মুগ্ধ সমর্থকরা
ব্যবসায়ী লিটন সরকার নিজের বাড়ির নাম দিয়েছেন ‘ব্রাজিল বাড়ি’। ছবি: সংগৃহীত
ব্রাজিল দলের সমর্থক সিরাজগঞ্জের পরিবহন ব্যবসায়ী লিটন সরকার নিজের বাড়ির নাম দিয়েছেন ‘ব্রাজিল বাড়ি’। তার পুরো দোতলা বাড়ির রঙ করেছেন ব্রাজিলের পতাকার রঙে। বাদ যায়নি দেশের লাল সবুজও।
জেলা শহরের মোক্তারপাড়ায় লিটন সরকারের ওই বাড়িতে দেখা যায় দোতলা বাড়িটির দেয়াল হলুদ ও সবুজ রঙে রাঙানো। দেয়াল জুড়ে শোভা পাচ্ছে ব্রাজিলের পতাকা। আর ভিন্ন বৈচিত্র্য থাকায় অনেকেই ভিড় জমাচ্ছেন বাড়িটি দেখতে।
বাড়ি দেখতে আসা এক কলেজ শিক্ষার্থী বলেন, বাড়িটি দেখে ভালো লাগলো। একদম ব্রাজিলের পতাকার আদলেই সাজিয়েছে বাড়ির মালিক।
লিটনের প্রতিবেশীরা জানান, বাড়িটিকে ব্রাজিল বাড়ি হিসেবেই চেনেন সবাই। এমনকি রিকশাচালকদের এখন ওই বাড়ির ঠিকানা বোঝাতে ব্রাজিল বাড়ি বললেও চলে।
লিটন সরকার জানান, প্রিয় দলের প্রতি ভালোবাসার প্রতীক হিসেবে নিজের বাড়িটিকেই ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়েছেন। এই প্রীতি থেকেই বাড়ির নেম-প্লেটেও লিখেছেন ‘ব্রাজিল বাড়ি’। বাংলাদেশ ফুটবলের দেশ। এদেশের মানুষ ফুটবলকে খুব ভালোবাসে। আর সেই ভালোবাসা সারা বিশ্বে ছড়িয়ে দিতে চান।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!