ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

টেকনাফে ৭০ হাজার ইয়াবা উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ৩

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫০, ১৬ নভেম্বর ২০২২
টেকনাফে ৭০ হাজার ইয়াবা উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় ৭০ হাজার ইয়াবা ও মাদক পাচারে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে টেকনাফ পৌরসভার লামার বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- টেকনাফের সাবরাং ইউপির শাহপরীর দ্বীপ পশ্চিম বাজার পাড়ার বাসিন্দা আলী আহমদের ছেলে মো. শাহ আলম, একই এলাকার আবুল হাসেমের ছেলে মফিজুর রহমান প্রকাশ মফিজ এবং উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৩ এর বাসিন্দা তবারক হোসেনের ছেলে নুর বশর।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে লামার বাজার এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ৭০ হাজার ইয়াবা ও মাদক পাচারে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন/এমআরকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!